মাজার মসজিদে এশার নামাজ আদায়, ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাজার মসজিদে এশার নামাজ আদায়, ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে দরগাহ মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

পরে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কর্নেল আতাউল গনি ওসমানীসহ মাজার এলাকার কবর জিয়ারত করেছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পবিত্র এশার নামাজ আদায় ও পরবর্তীতে ওসমানীর কবর জিয়ারত করেন।

এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজারের উদ্দেশ্যে রওনা হন।

তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

রাত সাড়ে ৮টার দিকে তিনি শাহজালাল (র.) মাজারের উদ্দেশ্যে রওনা হন এবং ৮টা ৫০ মিনিটের পর মাজার এলাকায় পৌঁছান।

এসময় রাস্তার উভয় পাশে হাজার হাজার মানুষ জড়ো হন এবং তাকে স্বাগত জানান। তারেক রহমানও সবার উদ্দেশ্যে হাত নেড়ে সালাম জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ