মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে: কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর বিশ্বে স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য।’

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন, ‘তারা মাতৃভাষা কে অপমান করেছে। শহিদ মিনারকে রক্তাক্ত করেছে। তারা একুশের চেতনা বিরোধী, তারা একাত্তরের চেতনা বিরোধী। যারা একুশের চেতনা মানে না তারা একাত্তরের চেতনাও বিশ্বাস করে না।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা যেখানে গিয়েছেন সেখানেই তারা (বিএনপি) বাধা দিয়েছে। আজ তারা দলবাজির কথা বলে। দলবাজি করেছে তারা। তারা ইতিহাসকে মুছে দিতে চায়।’

কাদের বলেন, ‘এই অপশক্তি (বিএনপি) সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ। দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। আগুন সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়, এদের হাতে একুশের চেতনা নিরাপদ নয়, মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ নয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির হাতে স্বাধীনতার আদর্শ কোনদিনও নিরাপদ নয়। এদের হাতে নিরীহ মানুষের জীবন, ভদ্র মহিলাদের সম্মান নিরাপদ নয়। এই অপশক্তি বিষবৃক্ষ, বিষফোঁড়া। এই বাংলার মাটি থেকে প্রতিরোধ করতে হবে, পরাজিত করতে হবে। একুশের চেতনার বিরুদ্ধে যারা তাদেরকে প্রতিহত করতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ