মানবাধিকার ও শ্রম পরিবেশ দেখতে ঢাকায় ইইউর প্রতিনিধিদল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানবাধিকার ও শ্রম পরিবেশ দেখতে ঢাকায় ইইউর প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৭, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৭, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাষ্ট্রিয় উন্নয়ন, বাণিজ্য ও শ্রম পরিবেশ দেখতে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় কমিটির আন্তর্জাতিক বাণিজ্য (আইএনটিএ) সংক্রান্ত ১১ সদস্যের প্রতিনিধিদল।

রবিবার (১৭ জুলাই) ইইউর ঢাকা অফিস সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, ইইউ সংসদীয় কমিটির সদস্য হেইডি হাওতালার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।

সদস্যরা পৃথক পৃথক দলে রবিবার ঢাকায় এসে পৌঁছান। প্রতিনিধি দলে ইইউর ছয়জন সংসদ সদস্য, বৈদেশিক নীতি বিভাগের দুজন এবং সংস্থাটির রাজনৈতিক গ্রুপের তিনজন এজেন্ট রয়েছেন।

জানা গেছে, আগামী বুধবার (২০ জুলাই) পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করবেন। সফরে তারা সরকারি-বেসরকারি, আইএলও এবং সুশীল সমাজের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্র বলছে, ইইউর প্রতিনিধিদলের সংসদীয় কমিটির বেশিরভাগই ঢাকা সফরের আগে ইইউতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহের সঙ্গে বৈঠক করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ