মানুষের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০০, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। একটি নির্বাচিত সংসদ ও সরকার এসেছে। সমস্ত দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হবে। সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে আসেন। এ সময় বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন তো বাংলাদেশের উন্নয়ন। সেদিকে তো কাজ করতেই হবে। অনেক বড় দায়িত্ব। দেখা যাক কী হয়, চেষ্টা করবো সবাইকে নিয়ে।’

বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদের যেতে হবে। পোর্টের কার্যক্রম আরও উন্নততর করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে।’

পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর জুমার নামাজ আদায় করেন নগরীর কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয় লাভ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ