মামলা তুলে স্বামীর ঘরে টিভি অভিনেত্রী ও মডেল সারিকা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মামলা তুলে স্বামীর ঘরে টিভি অভিনেত্রী ও মডেল সারিকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ

 

টিভি অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের এক বছর না পেরোতেই স্বামী জি এস বদরুদ্দিন রাহির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ আনেন এই অভিনেত্রী। যা নিয়ে হয়েছে মামলাও। সেসময় সারিকা জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে স্বামীর থেকে দূরে আছেন তিনি। থাকছেন বাবা-মায়ের সঙ্গে।

অবশেষে জানা গেল, স্বামীর নামে করা সেই মামলা তুলে নিয়েছেন সারিকা। আর বর্তমানে স্বামীকে নিয়ে এক ছাদের নিচেই বসবাস করছেন তারা। মন দিয়েছেন সংসারে।

সারিকা বলেন, আমাদের বিষয়টি নিয়ে দুই পরিবার বসেছিল ও রাহি ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার সুযোগ চেয়েছে আর আমি তো তাকে ভালোবাসি। তাই মামলা তুলে নিয়েছি। তাছাড়া আমিও চেয়েছি, সুন্দরভাবে সংসার করতে।

তিনি আরো বলেন, বিয়ে ভাঙা ভালো কিছু নয়। এই সুন্দর সমাধানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির লোকজন। আমরা দুজনই একসঙ্গে সংসার চালাতে চেষ্টা করে যাচ্ছি। এখন রাহির বাসাতেই আছি।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি পারিবারিক পছন্দে বিয়ে করেন সারিকা ও রাহী। তার আগে ২০২১ সালের ১২ ডিসেম্বর তাদের বাগদান সম্পন্ন হয়।

এর আগে ২০১৪ সালে মাহিম করিমকে ভালোবেসে বিয়ে করেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোল জুড়ে আসে এক কন্যা সন্তান। আর বিয়ের দুই বছরের মাথায় সারিকার সেই সংসারের বিচ্ছেদ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ