মায়ের কাছে মন পড়ে থাকলেও আপনাদের কৃতজ্ঞতা জানাতেই এখানে দাঁড়িয়েছি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন পড়ে রয়েছে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শয্যাপাশে। হাসপাতালে যাওয়ার আগে তিনি দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘সন্তান হিসেবে আমার মন মায়ের বিছানার পাশে হাসপাতালে পড়ে রয়েছে। কিন্তু যে মানুষগুলো এবং যার জন্য আমার মা জীবন উৎসর্গ করেছেন, সেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমি এখানে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এ দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। মায়ের সুস্থতার জন্য তিনি দল-মত নির্বিশেষে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষেই তিনি মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান।
জনতার আওয়াজ/আ আ