মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৫, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৫, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ

 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক (প্রথম) স্ত্রী ইভানা ট্রাম্প (৭৩) মারা গেছেন। নিউইয়র্ক সিটিতে তার নিজ বাড়িতেই মারা যান তিনি। খবর বিবিসির

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লেখেন, যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।

ট্রাম্প আরও বলেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক নারী ছিলেন। তিনি ভালো এবং অনুপ্রেরণামূলক জীবনযাপন করেছেন।

ইভানা চেক প্রজাতন্ত্রে (বর্তমান নাম) জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৭ সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিয়ে হয়। ১৫ বছর পরে ১৯৯২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ট্রাম্প ও ইভানার ঘরে তিন সন্তান রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ