মার্কেটে আগুন লাগলে তার দায় মার্কেট কর্তৃপক্ষের - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কেটে আগুন লাগলে তার দায় মার্কেট কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১১, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১১, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোনো মার্কেটে আগুন লাগলে তার দায় মার্কেট কর্তৃপক্ষের। তবে তাদের অবহেলায় আগুন লাগলে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

সোমবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির সদর দফতরের আয়োজিত সমন্বয় সভায় এসব কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা চাইলেই কোনো দোকান ভেঙে বা বন্ধ করে দিতে পারি না। তাই পুলিশের কাছে অনুরোধ আপনারা নিয়মিত অভিযান করুন। অনেক মার্কেটের চলাচলের পথে মালামাল রাখা হয়, পানি রাখার স্থান বন্ধ করে রাখা হচ্ছে। এগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো দেখতে অভিযান চালান।

হেলাল বলেন, কোনো মার্কেটে আগুন লাগলে সেই দায়-দায়িত্ব মার্কেট কর্তৃপক্ষকেই নিতে হবে। এমন কি কর্তপক্ষের অবহেলার কারণে আগুন লাগলে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, রমজানে যাতে কোনো ধরনের অগ্নিদুর্ঘটনা না ঘটে। প্রয়োজনে সারারাত পাহারা দিতে হবে। কোনো মার্কেটে আগুন লাগলে কর্তৃপক্ষকে দায় দায়িত্ব নিতে হবে। এমন কি সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

হেলাল উদ্দিন উদ্দিন জানান, নিরাপত্তার জন্য আর্থিক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে। বড় লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে হবে।

সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা ছাড়াও ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ