‘মার্চ ফর জাস্টিস’ চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভকারীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘মার্চ ফর জাস্টিস’ চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩১, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩১, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে অবস্থান নিয়েছেন প্রায় ৫০০ বিক্ষোভকারী। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সেখানে অবস্থান নেন তারা।

এতে পুলিশের বাধা উপেক্ষা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা যোগ দেন।

এদিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ