মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক অভিযানে ১৬৫ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুয়ালালামপুরের মেদান ইম্বিতে ব্যাপক অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১৬৫ জন। এ ছাড়া নেপালের ছিলেন ১২৪। অভিযান থেকে ৫৮ নারীকেও আটক করা হয়। তবে আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়াইবিএইচজে দাতো জাকারিয়া বিন শাবান গতকাল রাতে সংবাদ সম্মেলনে বলেন যে, এই অভিযানে মোট ৮৯৫ জন ব্যক্তির ডকুমেন্টস পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭৪৯ জন অভিবাসী নাগরিক এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ৫০৬ জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। তাদের সকলের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, অভিযান এবং পরিদর্শনের সময় কিছু বিদেশি নাগরিক ছিলেন যারা ঘর, টয়লেট, স্টোররুম এবং অন্যান্য স্থানে লুকিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেছিলেন। পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অচেনা কার্ডধারী, অভিবাসন আইন লঙ্ঘন ইত্যাদি অভিযোগে তাদের আটক করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ