মাহফুজ আলমের পোস্টে যা বললেন সালাহউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাহফুজ আলমের পোস্টে যা বললেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ
ফাইল ছবি
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া একটি ফেসবুক পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে প্রতিক্রিয়া জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি মনে করি মাহফুজ আলম হয়ত ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।

এর আগে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’

পরে পোস্টটি আপডেট করে তিনি লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

তবে এ প্রতিবেদন লেখার সময় পোস্টটি আর তার প্রোফাইলে পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ