মা হলেন আথিয়া শেঠি, বাবা ক্রিকেটার লোকেশ রাহুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা হলেন আথিয়া শেঠি, বাবা ক্রিকেটার লোকেশ রাহুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

কন্যা সন্তানের বাবা-মা হলেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। সোমবার (২৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ঘরে নতুন অতিথি আগমনের খবরটি জানান এই তারকা জুটি।

ইন্সটাগ্রামে একটি কার্ড পোস্ট করে কন্যা সন্তানের বাবা-মা হওয়ার খবর জানিয়েছেন তারা। ওই কার্ডে লেখা , কন্যা সন্তানের জন্ম হয়েছে, ২৪/০৩/২০২৫। পোস্টে তাদের নবজাতক শিশুর জন্য আর্শীবাদ চেয়েছেন সদ্য অভিভাবক হওয়া জুটি।

এ খবরের পর আথিয়ার বাবা বলিউড অভিনেতা সুনীল শেঠি মেয়ে-জামাইয়ের পোস্ট শেয়ার করে একটি ইমোজি দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আথিয়ার ভাই আহানও ইমোজিতে মামা হওয়ার আনন্দ ফুটিয়ে তুলেছেন। ইন্ডাস্ট্রির বহু সেলিব্রিটি ও বন্ধুরাও দম্পতিকে ভালোবাসায় ভরিয়েছেন। অভিনেতা বিক্রান্ত ম্যাসি লিখেছেন, ‘ঈশ্বর তোমাদের পরিবারকে আশীর্বাদে ভরিয়ে দিক।’

দিন কয়েক আগে সুনীল শেঠির রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-তে বলেছিলেন, তিনি পরবর্তী সিজনে তার নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে আসবেন। বলা যায়, এবার সেই ইচ্ছে পূরণের পথে অভিনেতার।

এদিকে কেএল রাহুল ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) মাতাতে। গতকাল সোমবার দিল্লী ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচে খেলতে নামেন তিনি। তারপরেই সুখবর পান প্রথমবার বাবা হয়েছেন। এ খবরে উচ্ছ্বসিত ব্যাটিং অলরাউন্ডার।

বলে রাখা ভালো, ২০১৯ সালে প্রেমের সম্পর্কে জড়ান রাহুল ও আথিয়া। তখন সম্পর্কের বিষয় সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেছিলেন। এরপর ২০২৩ সালের ২৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ