মিয়া মনিরুল আলমের মৃত্যুতে মাহিদুর রহমানের গভীর শোক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিয়া মনিরুল আলমের মৃত্যুতে মাহিদুর রহমানের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ

 

যুক্তরাজ্য বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) ইউকের সাবেক প্রেডিডেন্ট, বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মিয়া মনিরুল আলম এর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।

আজ এক শোকবার্তায় মাহিদুর রহমান বলেন, আলহাজ্ব মিয়া মনিরুল আলমের মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য সহ প্রবাসে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুম মিয়া মনিরুল আলম সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও দলের নিবেদিত নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি কমিউনিটির সেবায় সর্বদা নিয়োজিত ছিলেন। অধিকার আদায়ের সংগ্রামে মিয়া মনিরুল আলম ছিলেন অগ্রভাগে । তাঁর নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। । তাঁর মৃত্যুতে দেশবাসী একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক নেতাকে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রবাসে প্রতিষ্ঠা করতে এবং মৌলাভীবাজার জেলায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম মিয়া মনিরুল আলম যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।

শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ