মির্জা ফখরুল ইসলামের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুল ইসলামের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ

 

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে সহমর্মিতা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় তার সহধর্মিণী রাহাত আরা বেগমের সঙ্গে দেখা করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রথমে মির্জা ফখরুলের বাসায় যান নাগরিক ঐক্য সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

পরে জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব রহমান প্রমুখ বাসায় যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ