মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের খোঁজখবর নিলেন ড্যাব নেতারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের খোঁজখবর নিলেন ড্যাব নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ

 

বিএনপির মহাসচিব কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের খোঁজখবর নিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নেতৃবৃন্দ উত্তরায় বিএনপির মহাসচিবের বাসায় যান। তারা মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগমের সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেন।

এ সময় অন্যদের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. ফখরুজ্জামান, ডা. রুহুল আমিন খান খোকন, ডা. মাসুদ আক্তার জিতু, ডা. মাহমুদুর রহমান মিহি, ডা. বিপ্লব ডা. মাহমুদুল হাসান, ডা. নাভিদ ও ডা. আসিফ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ