মুন্নার সঙ্গে জুটি বাঁধলেন হিরো আলমের দ্বিতীয় স্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুন্নার সঙ্গে জুটি বাঁধলেন হিরো আলমের দ্বিতীয় স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ১০:১২ অপরাহ্ণ

 

মুন্না খানের সঙ্গে জুটি বাঁধলেন হিরো আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান জিমু। ‘হয়তো তুমি সুখেই আছো’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে মডেল হয়েছেন তারা। নির্মল দাসের কথায় গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন সজীব শান। সংগীতায়োজনে ছিলেন সম্রাট আহমেদ।

বৃহস্পতিবার মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। ভিডিও নির্মাণ করেছেন এমএইচ মুন্না।

মডেল মুন্না খান বলেন, নুসরাত জাহান জিমুর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি। মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে। আমার বিশ্বাস, আমাদের জুটিটা দর্শক গ্রহণ করবেন। দর্শকদের ভালো লাগলেই আমাদের সার্থকতা।

নির্মাতা এমএইচ মুন্না বলেন, গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিওটি নির্মাণ করেছি৷ গানটি চিত্রায়ন করা হয়েছে পুবাইলে। আশা করছি, সবার গানটি ভালো লাগবে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ