মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবার বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবার বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার। মূল্যস্ফীতি এখনো আমাদের দেশে ৯ শতাংশের ঘরে রয়েছে৷’

শুক্রবার (৭ জুন) বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে স্বাগতিক বক্তব্যে তিনি এই কথা বলেন। বিকেল তিনটায় রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘আমাদের গৃহীত পদক্ষেপের জন্য মূল্যস্ফীতি ৯ শতাংশে রাখা সম্ভব হয়েছে। আমরা যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে মূল্যস্ফীতি কমে আসবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ