‘মৃত্যু হলেও সমাবেশ নয়াপল্টনেই হবে : ইশরাক হোসেন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘মৃত্যু হলেও সমাবেশ নয়াপল্টনেই হবে : ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ

 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘প্রয়োজনে মৃত্যু হবে, তারপরও ১০ ডিসেম্বর সমাবেশ নয়াপল্টনেই হবে।’

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকালে রাজধানীর ভাসানী মিলনায়তনে আয়োজিত ১০ ডিসেম্বরে বিএনপির সমাবেশ উপলক্ষে দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।
ইশরাক হোসেন নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকার দেশেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এখন দেশকে বাঁচাতে হলে যেকোনো মূল্যে তাদের এ লড়াইয়ে জিততে হবে।

১০ ডিসেম্বরের সমাবেশ উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির এই প্রস্তুতি সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রত্যেক ইউনিট বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন। সভায় দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ