মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দেশের আর্থিক ও ব্যাংকিং খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব উজমা চৌধুরী মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৬ মার্চ) মেঘনা ব্যাংকের ১৮৫তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উজমা চৌধুরী যুক্তরাষ্ট্রের টেক্সাসের নিবন্ধিত সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট বা সিপিএ।
উজমা চৌধুরী ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম শিল্পে সাত বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
এছাড়াও, তিনি আমেরিকান উইমেন্স সোসাইটি ফর সিপিএ-র হিউস্টন চ্যাপ্টারের সেক্রেটারি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন।
জনতার আওয়াজ/আ আ