মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৯:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৯:১৫ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

বছরের শেষদিন মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হয়েছে। এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলো। এখন ১৬ স্টেশনেই নিয়মিত থামবে নাগরিক রেল।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, ‘রবিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই এসব স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারছেন।’

বর্তমানে সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। পুরো কাজ শেষ হলে প্রতি ১০ মিনিট পর পর ট্রেন ছাড়বে। ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা হবে। ২৪ জোড়া ট্রেন চলবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ