মেডিকেল ভর্তিতে অনৈতিক সুবিধা পেতে শিক্ষামন্ত্রীকে এসএমএস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেডিকেল ভর্তিতে অনৈতিক সুবিধা পেতে শিক্ষামন্ত্রীকে এসএমএস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
মেডিকেল ভর্তি পরীক্ষায় ‘অনৈতিক সুবিধা পেতে’ অনেক অভিভাবক শিক্ষামন্ত্রীর মোবাইলে এসএমএস পাঠিয়েছিলেন। সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী নিজেই এ তথ্য সামনে এনে বলেছেন, অভিভাবকদের এ ধরনের মানসিকতা ‘দুর্ভাগ্যজনক’।

বৃহস্পতিবার সারাদেশে একযোগে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী এদিন কেন্দ্র পরিদর্শনে না গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রিফিংয়ে আসেন শিক্ষামন্ত্রী।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন প্রশ্ন ফাঁসের বিষয়ে নৈতিক অবস্থানে আপস না করেন।
প্রশ্ন ফাঁসের চ্যালেঞ্জের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী গত ১০ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত এমবিবিএস পরীক্ষার প্রসঙ্গ টেনে বলেন “এ বছর আমি মোবাইলে অনেক মেসেজ পেয়েছি। কারো সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিছু কি করা যাবে? এমন কি রোল নম্বরও দিয়েছে।

“আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে? যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে- সন্তানের রোল নম্বর এত, সে এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছে। আপনি কি কিছু করতে পারেন কিনা? এগুলো লজ্জাজনক বিষয় আমাদের জন্য। এমন নৈতিক অধঃপতন যদি অভিভাবক পর্যায়ে হয়, তাহলে আমরা সন্তানদের কী শিখাব?”

এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, “একটা গোষ্ঠী পরীক্ষার সময় সরকারের দক্ষতা প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক মানসিকতা থেকে অপপ্রচার করে। আরেকটি গোষ্ঠী প্রতারণা করে, প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে। অথচ প্রশ্ন ফাঁস হয়নি।
“এটা যে কোনো সময় হতে পারে। আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা বলছি না যে, কেউ করবে না। কিন্তু করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, সারাদেশের ৩ হাজার ৭শ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১১ শিক্ষাবোর্ডের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে।

প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়।

কোভিড মহামারীর কারণে তিন বছর পর আবারও মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে ফিরল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ