মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, কোনো উন্নতি নেই : চিকিৎসক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, কোনো উন্নতি নেই : চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (সিসিইউ) কেবিনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানান।

তিনি বলেন, ‘আমি বিকেল ৫টায় ম্যাডামের (খালেদা জিয়া) মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করি। তিনি বলেন, চেয়ারপার্সন মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ডা. জাহিদ তার জন্য সবাইকে দোয়া করতে বলেছেন।’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গত কয়েকদিন ধরে তিনি একই অবস্থায় আছেন। তাকে মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ডা. রফিকুল ইসলাম বলেন, অতীতে আমরা দেখেছি আ স ম আবদুর রব, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশে গেছেন। সরকার যদি প্রথম থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিত, তাহলে তার এই অবস্থা হত না।’

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ