মেলান্দহে ৫টি গাঁজার গাছসহ ১জন আটক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:১৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেলান্দহে ৫টি গাঁজার গাছসহ ১জন আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২০, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২০, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার মেলান্দহে ৫টি গাঁজার গাছসহ আলমগীর হোসেন (৫০) নামে ১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শাহজাদপুর খানপাড়া এলাকার ভাই ভাই ব্রিকস সংলগ্ন নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।

আটক আলমগীর হোসেন ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিজ বাড়ীর আঙ্গিনায় ৫টি গাঁজার গাছ রোপন করেন আলমগীর হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫টি গাঁজা গাছসহ নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ। সে পেশায় দিন মজুরীর কাজ করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আনুমানিক ৫কেজী কাচা গাঁজার গাছসহ আলমগীর হোসেন নামে ১জনকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ