মেসির সঙ্গে শচীনকে জুড়ে যা বললেন যুবরাজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেসির সঙ্গে শচীনকে জুড়ে যা বললেন যুবরাজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২ ৭:১০ অপরাহ্ণ

 

রোববার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে টানটান উত্তেজনাকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে তৃতীয়বার শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।

এদিন লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ৩৬ বছরের ট্রফি জয়ের খরা কাটাল আর্জেন্টাইনরা। 

এর আগে ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর দিয়াগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে দ্বিতীয়বার শিরোপা জিতে আর্জেন্টাইনরা। 

কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলেন লিওনেল মেসি। তার ক্যারিয়ার ঝলমলে করে রাখার জন্য সতীর্থরাও প্রাণপণ লড়াই করেন। 

শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর ভারতীয় সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং নিজের ইনস্টাগ্রামে লেখেন- ‘ফুটবলের অবিশ্বাস্য খেলা! মেসি এবং আর্জেন্টিনার মানে কী তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই আর্জেন্টিনা আমাকে স্মৃতির গলিতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। যখন একটা বিশেষ দল ১০ নম্বর জার্সির জন্য লড়াই করেছিল। ২০১১ সালে আমরাও আমাদের ১০ নম্বরের জন্য (শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ রাঙিয়ে তোলার জন্য) এমন লড়াই করেছিলাম। আর্জেন্টিনার সব ভক্ত-সমর্থকদের অভিনন্দন।’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন- ‘মেসির জন্য এটা করায় আর্জেন্টিনাকে অনেক অভিনন্দন! যেভাবে তিনি প্রচারণা শুরু করেছিলেন এবং তারপর উজ্জ্বলভাবে ফিরে এসেছেন। অতিরিক্ত সময়ের শেষে দুর্দান্ত সেভের জন্য মার্টিনেজের প্রতি বিশেষ উল্লেখ্য। আর্জেন্টিনা যে এই কাপ পাবে এটা আমার জন্য স্পষ্ট লক্ষণ ছিল।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ