মোমেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন : ড. হাছান মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোমেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন : ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২১, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২১, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ

 

দল থেকে এমপি নির্বাচিত হলেও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‌‘পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলের কেউ নন’, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‌‘তিনি (এ কে আব্দুল মোমেন) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অবশ্যই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তো কেউ নন। যেহেতু কেন্দ্রীয় কমিটির কেউ নন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কেউ তো নন, সেটা সঠিক বলেছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না। সুতরাং পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব বক্তব্য, দলের নয়।’

‘বিদেশে গিয়ে যদি কেউ ব্যক্তিগত গল্প করে, সেই দায় আওয়ামী লীগের না। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়নি’,- যোগ করেন ড. হাছান মাহমুদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ