মৌলভীবাজারের চারটি আসনে চলছে ভোটগ্রহণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজারের চারটি আসনে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
মৌলভীবাজারের চারটি আসনে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল ৯টায় মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান তারাপাশা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করেন।

এসময় তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি আশা রাখি জনতার বিজয় হবে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আশা করি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি জয়লাভ করবো।

এদিকে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এবার মৌলভীবাজারের চারটি আসনে মোট ১৫ লক্ষ ১৩ হাজার ৬৫২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ