মৌলভীবাজারে চলন্ত পারাবত ট্রেনে আগুন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজারে চলন্ত পারাবত ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ৮:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ৮:৩৫ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শমসেরনগরের বিমানবন্দর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের বগিতে আগুন লেগেছে।

আজ শনিবার (১১ জুন) দুপুর পৌনে ১ টার দিকে ট্রেনের একটি বগির নিচে আগুন ধরলে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও হঠাৎ আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে।

কমলগঞ্জের ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন আগুন লাগার কারণ জানাতে পারেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ