মৌলভীবাজারে ১২ ঘণ্টার জন্য কারফিউ শিথিল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজারে ১২ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৬, ২০২৪ ১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৬, ২০২৪ ১:০২ অপরাহ্ণ

 

মৌলভীবাজার প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান কারফিউ মৌলভীবাজার জেলায় ১২ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। এতে করে স্বস্তিতে চলাচল করছেন জনসাধারণ।

শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে মৌলভীবাজার জেলায় কারফিউ শিথিল করা হয়। এই শিথিলতা চলবে রাত ৮টা পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট ড. উর্মি বিনতে সালাম।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট ড. উর্মি বিনতে সালাম জানান, মৌলভীবাজার জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কারফিউ নিশ্চিত করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

কারফিউ শিথিলের নির্ধারিত সময়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন বলে তিনি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ