যথা সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যথা সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজগুলো করা হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ঠাকুরগাঁওয়ের জনগণের সমর্থনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। ঠাকুরগাঁওয়ে এসে প্রথম একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং জেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ের জনগণ বরাবরই তাকে সমর্থন দিয়েছে, যার কারণে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। এভাবেই ভবিষ্যতেও জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ