যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৮:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৮:২৪ পূর্বাহ্ণ

 

যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর সড়কের বুজতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আব্দুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দ্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ওই সড়কের বুজতলায় বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেশবপুর থানার ওসি মফিজুল ইসলাম।

তিনি জানান, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ