যারা তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দিচ্ছেন তাদের পরিণতি ভালো হবে না’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দিচ্ছেন তাদের পরিণতি ভালো হবে না’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানকে নিয়ে যারা অশ্লীল-অশ্রাব্য স্লোগান দিচ্ছেন তাদের পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কতা দেন।

রনি তার স্ট্যাটাসে লেখেন, “যারা টিনের চালে কাওয়া তারেক রহমান…, ১২৩৪ তারেক রহমানের…, কিংবা ‘চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে’— এমন অশালীন স্লোগানে রাজপথ, এমনকি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁপাচ্ছেন, তাদের নেতাদের বিরুদ্ধেও যদি ছাত্রদল ও যুবদল একই ধরণের পাল্টা স্লোগানে নামে, তাহলে রাজনীতি আর শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “এভাবে চলতে থাকলে অতীতের মতো খুর, চাপাতি, রামদা, রগকাটা, কাঁটা বন্দুক, গুলি, বোমার অধ্যায় পেরিয়ে একে-৪৭, স্নাইপার দিয়ে নতুন সহিংসতার অধ্যায় শুরু হতে পারে।”

গোলাম মাওলা রনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে করে সবচেয়ে বেশি লাভবান হবে সেই চক্র, যারা চায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে জাতিসংঘের শান্তি রক্ষী পাঠাতে চায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ