যুক্তরাষ্ট্রে থেকেও আসামি ইশরাক হোসেন; পরবর্তী হাজিরা ২৩ ফেব্রুয়ারি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে থেকেও আসামি ইশরাক হোসেন; পরবর্তী হাজিরা ২৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ

 

রাজধানীর শেরে বাংলা নগর থানায় করা নাশকতার মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিএনপি নেতাদের পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত নতুন এই হাজিরার তারিখ নির্ধারণ করেন।

বুধবার (২৫ জানুয়ারি ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে হাজিরা দেন বিএনপি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিএনপি নেতারা। এসময়, আদালত পরবর্তী তাদের পরবর্তী হাজিরার এই তারিখ নির্ধারণ করেন।

ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেও এই মামলার আসামি হন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের নেতারা।

২০২১ সালের ১৭ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের করতে যায়। ওই সময়, সমাধি প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় রাজধানীর শের-ই-বাংলানগর থানায় গাড়ি ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ এনে মামলা করে পুলিশ। অথচ সেসময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেও মামলার আসামী হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু, জ্যেষ্ঠ সদস্য তাবিথ আউয়ালসহ ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে ওই মামলায়। অজ্ঞাত আসামি করা হয় আরও ২-৩ হাজার জনকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ