যুগপৎ আন্দোলন কর্মসূচি ‘গণমিছিল’ আনুষ্ঠানিকভাবে শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুগপৎ আন্দোলন কর্মসূচি ‘গণমিছিল’ আনুষ্ঠানিকভাবে শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ

 

রাজধানীতে সরকারবিরোধী সমমনা দলগুলোর প্রথম যুগপৎ আন্দোলন কর্মসূচি ‘গণমিছিল’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণমিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এদিকে এ গণমিছিল ঘিরে নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন বিএনপির হাজারও নেতাকর্মী। তাদের অবস্থানের কারণে এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

গণমিছিল অস্থায়ী মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ