যুবদলের সভাপতি টুকু, সাধারণ সম্পাদক মুন্না - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদলের সভাপতি টুকু, সাধারণ সম্পাদক মুন্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ৭:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন সুলতান সালাহ উদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। শুক্রবার (২৭ মে) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আছেন মামুন হাসান ও সহ-সভাপতি-নুরুল ইসলাম নয়ন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন শফিকুল ইসলাম মিল্টন ও গোলাম মওলা শাহীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইসাহাক সরকার, সহ-সভাপতির পদ মর্যাদায় দফতর সম্পাদক পদে আছেন কামরুজ্জামান দুলাল।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস পর ১১৪ সদস্যের আবার আংশিক কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ না হওয়ায় ওই কমিটি দিয়েই চলছিল সংগঠনের কেন্দ্রীয় কার্যক্রম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ