যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ৬:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ৬:৪৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ বেলা ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সব বাধা জয় করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একই সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সব অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল এক বিবৃতিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ