যৌথবাহিনীর উপর ইসকন ‘উগ্রবাদীদের’ এসিড হামলা, আটক ৮০
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর হাজারি গলি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপর ভয়ঙ্কর এসিড হামলা, ভাঙ্চুর ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় ৮০ জনকে আটক করা হয়েছে। ৫০০/৬০০ জনের মতো দুস্কৃতিকারী ওই ঘটনায় জড়ো হয়েছিল। ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তুলকালাম কাণ্ড ঘটা হাজারি গলির সব দোকানপাট বন্ধ রয়েছে। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (৬ নভেম্বর) নগরীর দামপাড়ায় সেনাবহিনীর ৩৪ কনস্ট্রাকশন বিগ্রেডে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ। তিনি বলেন, বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই বাছাই করে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
ঘটনার বর্ণনা দিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার বিকেলে ওসমান আলী নামে এক ব্যক্তির ইসকন বিরোধী পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ৫০০/৬০০ জনের মতো দুস্কৃতিকারী ওসমান আলী ও তার ভাইকে হত্যা এবং দোকান জ্বালিয়ে দেয়ার উদ্দেশ্যে জড়ো হয়।’
তিনি বলেন, খবর পেয়ে সেনা, পুলিশ ও বিজিবির ছয়টি টহল টিম ঘটনাস্থলে যায় এবং জানমাল রক্ষা ও ‘মব জাস্টিস’ রোধে ওসমান ও তার ভাইকে উদ্ধার করে যৌথবাহিনী নিয়ে আসার সময় উত্তেজিত ইসকান সমর্থককে যথাযথ আইনের মাধ্যমে বিষয়টি সমাধানে আশ্বস্ত করা হয়। এরপরও বিশৃঙ্খলাকারীরা উত্তেজিত হয়ে উঠে।
লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস বলেন, ‘এ সময় বিশৃঙ্খলাকারীরা যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে জুয়েলারির কাজে ব্যবহৃত এসিড ও ইটপাটকেলসহ ভাঙ্গা কাঁচের বোতল নিক্ষেপ শুরু করে। এতে পাঁচ সেনা ও সাত পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে যৌথবাহিনীর ১০টি টহল দল হাজারি গলিতে প্রবেশ করলে দুস্কৃতিকারীরা পুনরায় এসিড সাদৃশ্য বস্তু ছুড়তে থাকে।’
জনতার আওয়াজ/আ আ