রওশন এরশাদের নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহণ করবে সম্মিলিত জাতীয় জোট - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রওশন এরশাদের নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহণ করবে সম্মিলিত জাতীয় জোট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সম্মিলিত জাতীয় জোটের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার মতো শক্তি আছে। আগামী জাতীয় নির্বাচনে আমরা রওশন এরশাদের নেতৃত্বেই অংশ গ্রহণ করবো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি নেতা ও রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশিদ।

শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্মিলিত জাতীয় জোট কর্তৃক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষীকি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী মামুনুর রশিদ বলেছেন, সম্মিলিত জাতীয় জোটের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার মতো শক্তি আছে। আমরা হুসাইন মুহাম্মদ এরশাদকে অনুসরণ করেই দেশ গঠনে কাজ করে যাবো। তিনিই উন্নয়নের বীজ দেশে বপন করে গিয়েছিলেন। যে উদ্দেশ্য নিয়ে এরশাদ জাতীয় পার্টি গঠন ও ৫৮ দলের জোট করেছিলেন তা আমরা বাস্তবায়ন করবো। আগামী নির্বাচনে আমরা রওশন এরশাদের নেতৃত্বে অংশ গ্রহণ করবো। তবে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হতে হবে। বাংলাদেশকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্র কেউ করতে না পারে সেদিকেও আমরা সজাগ থাকবো।

জোটের মহাসচিব ডা. খন্দকার ইমদাদুল হক সেলিম বলেন, নুরুল হক নূর ছিলেন একজন ছাত্র। মুক্তিযোদ্ধাদের (কোটা সংস্কার আন্দোলন) বিরুদ্ধে শাহবাগে আন্দোলন করে তিনি নেতা হয়ে গেলেন। তিনি ইসরায়েলের সাথে বৈঠক করে দেশ বিরোধী কাজ করেছেন। আমরা তার বিচার দাবি করি।

সভায় জোটের মুখপাত্র আলতাফ হোসেন মোল্লা বলেন, এরশাদ ঢাকার চারপাশে বেড়িবাঁধ করে দিয়েছিলেন। তাই আজ ঢাকা শহর বন্যা থেকে রক্ষা পাচ্ছে। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করছেন বলেই তাকে জোর করে ক্ষমতা থেকে নামিয়ে দেয়া হয়েছিল। তিনিই বাংলাদেশে শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন। এই জোট রওশন এরশাদের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনো ষড়যন্ত্র আমাদের এই জোটকে পরাজিত করতে পারবে না।

সম্মিলিত জাতীয় জোটের সমন্বয়কারী শাহ ওয়ালী উল্লাহ ফরহাদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের মহাসচিব খন্দকার মো. ইমদাদুল হক সেলিম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ