রজধানীতে আবাসিক হোটেল থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রজধানীতে আবাসিক হোটেল থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ

 

রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেলের ১১ তলার ব্যালকনি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে পুলিশের ধারণা।

ওই যুবকের নাম হাসান শাহীন (৪৮)।

সোমবার রাতে ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মতিঝিল থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিংগারপ্রিন্ট শনাক্ত করে শাহীনের স্বজনদের খবর দেয়। তার দুই ভাই হাসান সাব্বির ও আদিল রেজওয়ান এসে লাশ শনাক্ত করেন। তিনি লাফ দেওয়ার পর নিচে না পড়ে ওই ব্যালকনিতে পড়েন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ