রাউজান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম চৌধুরীর সহধর্মিণীর জানাজা সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাউজান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম চৌধুরীর সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
রাউজান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আরব আমিরাত বিএনপি নেতা ও রাউজান প্রবাসী ঐক্য পরিষদের আহ্বায়ক মুহাম্মদ নাসিম উদ্দিন চৌধুরীর সহধর্মিণী জাহানারা বেগম পিংকির নামাজে জানাজা রাউজান আদালত ভবন ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে। রাউজান কদলপুর হামেদিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ ও রাউজান মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী জানাজায় ইমামতি করেন। এসময় রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন তছলিম উদ্দিন চৌধুরী, এম এনাম হোসেন, সাবেক কমিশনার রেজাউর রহিম আজম, নাইউম উদ্দিন চৌধুরী, মহিউদ্দিন উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, মুহাম্মদ ওয়াহিদুল আলম, মাওলানা নিজাম উদ্দিন শরিফ, মুহাম্মদ নাছির উদ্দিন, আব্দুল মান্নান, সাদেক চৌধুরী, আব্দুল মান্নান মনি, মোহাম্মদ সাইফুল ইসলাম, আবু তৈয়ব, মুহাম্মদ ইলিয়াছ, শফিউল আজম, সাইফ তারেক, মোহাম্মদ সামির চৌধুরী, মোহাম্মদ বখতিয়ার,আজম উদ্দিন শাহ বাচ্চু, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ বেদার, মোহাম্মাদ জামশেদ সহ অনেকেই। জানাজা পরবর্তী মরহুমার লাশ পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ