রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির মত বিনিময় সভা অনুষ্টিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির মত বিনিময় সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৬:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৬:৫৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

রাউজানের সর্বস্তরের প্রবাসীদের নিয়ে রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্দ্যোগে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

১৮ জুন শনিবার দেরা দুবাই নাখিল ব্রেকফাস্ট রেষ্টুরেন্টের হলরুমে মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশের সঞ্চালনায় ও সমিতির সভাপতি জনাব খোরশেদ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব হাসান হৃদয়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোরশেদ চৌধুরী, সহ সভাপতি নাসিম উদ্দীন আকাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সহ সভাপতি মোহাম্মদ ইউনুস ,যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ ওমর গণি, মোহাম্মদ আলম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ নুরুল আমিন,মোহাম্মদ হানিফ সিকদার, মোহাম্মদ মনসুর আলম।

উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়র মোহাম্মদ জাহেদুল আলম, মোহাম্মদ সাইফ, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ ইমন, মোহাম্মদ সাঈদ হোসেন পলিন, সাংবাদিক মোহাম্মদ খোরশেদুল আলম, সাংবাদিক ওসমান চৌধুরী, মুহাম্মদ নুরুল আলম বাবুল, মুহাম্মদ ইদ্রিস, মনজুর উদ্দিন সহ আরো অনেকে।

মিলাদ ও কিয়াম শেষে জাতির অগ্রগতি, সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ সেলিম উদ্দীন তৈয়বী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ