রাজধানীতে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৬, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৬, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তীব্র দাবদাহের পর রাজধানীতে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি ‍শুরু হয়েছে। রবিবার (০৫ মে) রাত সাড়ে দশটার দিকে বৃষ্টি শুরু হয়। এখনো চলছে সেই বৃষ্টি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মগবাজার, পল্টন, সেগুনবাগিচা, শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, নয়াপল্টন, কাকরাইল, বারিধারা, গুলশানসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। প্রথম দিকে ছোট ছোট শিলা বৃষ্টি পড়তে দেখা গেলেও সেটি এখন বাড়ছে।

এর আগে শনিবার রাতেও রাজধানী বিভিন্ন স্থানে বৃষ্টি নেমেছিল। পর পর দুইদিন টানা বৃষ্টি নামায় জনজীবনে স্বস্তি নেমেছে।

এদিকে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে আগামীকাল সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়ও জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আজ (৫ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামীকাল (সোমবার) থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে করে যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে প্রশমিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ