রাজধানীতে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১২:৫২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর কর্মসূচির দিনে বুধবার ঢাকায় শান্তি সমাবেশের ডাক দিয়েছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ। বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তি সমাবেশে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এবং শান্তি সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এ ছাড়া বক্তব্য রাখবেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

প্রসঙ্গত আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই ঘোষণা দেয়া হয়, যেদিনই রাজধানী বা অন্য কোথাও বিএনপি বা বিরোধী রাজনৈতিক দলগুলো কর্মসূচি দেবে সেদিনই দলটির পক্ষ থেকে শান্তি সমাবেশের আয়োজন করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ