রাজধানীতে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র করেছেন রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র করেছেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ৩:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ৩:৩৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর খিলগাঁও আনসার ক্যাম্প থেকে খিদমাহ হাসপাতালের আশপাশের এলাকায় প্রায় পাঁচশ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ডা. লোহানী তাজুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আশফাকুল ইসলাম সরকার (মনু), যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় যুবদল নেতা নজরুল ইসলাম, কাজী মনজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. সাব্বির, মিরাজ হোসেন, ডা. মুশফিক, ফরহাদ, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা ফয়সাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মিলন, জাকির প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ