রাজধানীতে ৪টি বাসে আগুন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে ৪টি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, যাত্রাবাড়ি ও গুলিস্তান এলাকায় ৪টি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সংবাদ আসে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যানের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে বাসটি কোন পরিবহনের তা জানা যায়নি। বাসে কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, বাসে কেউ আগুন দিয়েছে নাকি অন্য কোনোভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। এরপর খবর আসে- ঢাকা নিউ সুপার মার্কেটের ৪ নম্বর গেটের সামনে আরো একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে যাত্রাবাড়ি এলাকার জনপদের মোড় ফ্লাইওভারের নিচেও একটি গাড়িতে আগুন দেয়া হয়েছে বলে সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। সেখানেও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাত ১০টায় গুলিস্তানে একটি বাসে আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ