রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ চলছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশ চলছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে এ সমাবেশ শুরু হয়।

বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এ কর্মসূচি করছে স্বেচ্ছাসেবক দল।

সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তৃতা করবেন।

এর আগে সমাবেশ উপলক্ষে ঢাকা মহানগরীসহ ঢাকার আশপাশের জেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দুপুর থেকেই নয়াপল্টনে সমাবেশস্থলে ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ