রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৮, ২০২৩ ৯:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৮, ২০২৩ ৯:২২ পূর্বাহ্ণ

 

রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের চেষ্টায় ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ৮টা ৫ মিনিটের পরপরই বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও।  নিযুক্ত ছিলো একটি হেলিকপ্টারও। 

এ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার এলাকার ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে যায়। এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ