রাজনৈতিক দেউলিয়াত্বের পরিণতি’ বলে মনে করেন রব - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক দেউলিয়াত্বের পরিণতি’ বলে মনে করেন রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১১, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১১, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ‘পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভ’ এ কালীগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব। তিনি বলেন, “‘পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভ” এর ঘটনায় ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রব্যবস্থার করুণ দশা প্রতিফলিত হয়েছে মাত্র। রাষ্ট্র যে আর আইন, নীতি, বিধি দ্বারা পরিচালিত হচ্ছে না, রাষ্ট্র যে ক্রমাগত সভ্যতা, ভব্যতা ও সৌজন্যতা অতিক্রম করে ধ্বংসের দিকে যাচ্ছে তা বর্তমান সরকার বুঝতে অক্ষম।’

সোমবার (১১ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘সরকার মানুষের ওপর প্রভুত্ব, শোষণ, নিপীড়ন, অন্যায় ও অবিচার চালাতে গিয়ে সমগ্র সমাজকে একটা অন্যায়, অনৈতিক ও ভয়ঙ্কর সংস্কৃতিতে জড়িয়ে ফেলেছে। “পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভ” তার একটি খণ্ডচিত্র মাত্র।’

বিবৃতিতে রব বলেন, ‘পরীক্ষার হলে সবাই ভিডিওতে যুক্ত হচ্ছেন এবং হাসি-ঠাট্টার পরিবেশের মাধ্যমে পরীক্ষা হলের যে দৃশ্য প্রতিফলিত হয়েছে তাও কল্পনাতীত। এ ভয়াবহতা সরকারকে বিচলিত করেনি। সরকার মোটেও বিব্রত হয়নি। এসব প্রতিকারে সরকারের কোনও সক্ষমতাও নেই।’

‘এসব কিছুই হচ্ছে সরকারের বিগত ১৩ বছরের নির্বাচনবিহীন অবৈধ ক্ষমতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের পরিণতি’ বলে মনে করেন রব।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের ক্ষমতা আরও দীর্ঘস্থায়ী হলে রাষ্ট্রের বড় সর্বনাশ ডেকে আনবে, দেশের জন্য করুণ পরিণতি বয়ে নিয়ে আসবে। এ ভয়াবহ রাষ্ট্রব্যবস্থাপনা ও ভয়ংকর সংস্কৃতি প্রতিরোধে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ