রাজনৈতিক সংকট মোচনে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিকল্প নাই: দুদু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক সংকট মোচনে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিকল্প নাই: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

 

রাজনৈতিক সংকট মোচনে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিকল্প নাই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, ‘প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। পুনরায় নির্বাচন কমিশন গঠন করতে হবে। নরমালি করবেন নাকি বাধ্য হয়ে করবেন সেটা আপনার (প্রধানমন্ত্রী) বিবেচনায় তবে এবার আপনার পদত্যাগ করতেই হবে।’

বুধবার (২৪ মে) জাতীয় প্রেসক্লা‌বের মাওলানা মোহাম্মদ আকরাম খা হ‌লে বাংলা‌দেশ ইয়ুথ ফোরা‌মের উদ্যো‌গে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব‌্যবস্থা কেন? শীর্ষক এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দুদু ব‌লেন, আপনাকে পদত্যাগ করতেই হবে। নরমালি করবেন নাকি বাধ্য হয়ে করবেন সেটা আপনার বিবেচনায়। কিন্তু এবার আপনাকে পদত্যাগ করতেই হবে। আপনার সব জারি জরি ফাঁস হয়ে গেছে। আপনি অবৈধ কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতায় এসেছেন। আপনি ১৪ বছরে যা করেছেন সব অবৈধ। ১৪ সালের নির্বাচন অবৈধ। ১৮ সালের নির্বাচন অবৈধ। তাই আপনাকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন আপনি যদি না পারেন তাহলে আমরা করব। এরশাদ পারে নাই আমরা করেছি।

তিনি আরও বলেন, আপনারা (আওয়ামীলীগ) ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেন নাই? যা খুশি সব আন্দোলন করেছেন। এখন ভুলে গেলে হবে কি করে। কেয়ারটেকার জাতীয় ঐক্যের মতের প্রতীক। এটা আপনাদের মতে, আমাদের মতে, বাম দলগুলোদের মতে ও ইসলামের দলগুলোদের মতে করেছে। এর থেকে আপনি বেরিয়ে গেলে দেশবাসী বেরিয়ে যাবে না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় খুব কম আছে। বেগম জিয়াকে ছাড়তে হবে। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সুযোগ করে দিতে হবে। যদি সুযোগ করতে না পারেন ওটাও আমরা করব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, এটা মনে করবেন না যে আমরা আপনার দিকে তাকিয়ে আছি। আমরা একটা সময়ের জন্য অপেক্ষা করছি। তখন আপনিও আর সময় পাবেন না। এই দেশে কোন স্বৈরাচারী সরকারকে দেশের জনগণ কখনো মেনে নেয়নি। আপনাকেও গ্রহণ করার কোন কারণ নাই।

এ সময় তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী আন্দোলনগুলোতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন।

ইয়থ ফোরামের উপ‌দেষ্ঠা এম. নাজমুল ইললাম এর সভাপ‌তি‌ত্বে ও সংগঠ‌নের সভাপ‌তি মুহাম্মদ সাইদুর রহমা‌নের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব‌্য রা‌খেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল বাকি, মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা শাহজাহান মিয়া সম্রাট, সাবেক ছাত্র নেত্রী রুনা গাজী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ