রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

 

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল।
যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের নেতৃত্বে শনিবার, জুন ১০, ২০২৩, বিকেলে ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে একটি মিছিল শ্যামলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন— মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল, রাজিবুল আলম রয়েল, আইনুন নিশাত, রেজয়ান সাকিব, হিরন, রিয়াজ, পলাশ হেলাল, জয়নাল, আদাবর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহদাত, ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, অ্যাডভোকেট মশিউর রহমান শান্ত, রাজিবুল আলম রয়েল, নিশাত, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সজিব, সাকিব, শেরেবাংলা নগর যুবদলের মাইন উদ্দিন, রনি, আজাদ, রিমনসহ শতাধিক নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল থেকে খালেদা, আব্দুল মোনায়েম মুন্নাসহ আটক সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ