রাজশাহী-রংপুর-কুমিল্লা তিন বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী-রংপুর-কুমিল্লা তিন বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ

 

তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে রাজশাহী-রংপুর-কুমিল্লা এ তিন বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছে বিএনপি।

সোমবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে
এ মতবিনিময় সভা শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন। এছাড়া তিন বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক, জেলা মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা যায়, সরকার পতনের আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের মতামত নিচ্ছে বিএনপি। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ